স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মর্মান্তিকভাবে তিন সন্তানসহ কোচের মৃত্যু

ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন। ছবি : সংগৃহীত
ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন। ছবি : সংগৃহীত

মর্মান্তিক দুর্ঘটনায় তিন সন্তানসহ প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন। ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা দুর্ঘটনার শিকার হন তারা। দেশটির লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ১১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তার ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মর্মান্তিক নৌ দুর্ঘটনায় কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া। এক বিবৃতিতে ক্লাবটি লেখে, ‘ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তিন সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অত্যন্ত কঠিন এই সময়ে ক্লাব তার পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়া পুরুষ দল, নারী দল ও একাডেমির সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদও মার্টিন ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছে। এক বিবৃতিতে তারা লিখেছে , ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদ ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিনের এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ তার স্ত্রী আন্দ্রেয়া ও কন্যা মার এর প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X