স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পে-বেলিংহ্যাম ঝলকে মাদ্রিদের বড় জয়

ম্যাচজুড়ে ‍দুর্দান্ত খেলেছেন বেলিংহ্যাম। ছবি : সংগৃহীত
ম্যাচজুড়ে ‍দুর্দান্ত খেলেছেন বেলিংহ্যাম। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবারের রাতটি ছিল রাজকীয় ফুটবলের উৎসব। জুড বেলিংহ্যামের নৈপুণ্য আর প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে উড়ে গেল হতশ্রী ভালেন্সিয়া। ভিনিসিয়ুসও ফিরলেন দায়িত্বশীল ভূমিকায় আর তাতেই জাবি আলোনসোর অধীনে এই রিয়াল মাদ্রিদ জয় পেল ৪-০ গোলে।

লা লিগার এই ম্যাচে বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভ্যালেন্সিয়া। কাগজে কলমে ব্যবধান যেমন, মাঠেও তেমনই ফুটে উঠল—রিয়ালের ৪-০ ব্যবধানের নিষ্ঠুর জয় যেন দেখিয়ে দিল, কেন তারা এই মৌসুমের সবচেয়ে ভয়ংকর দল।

শুরুর বাঁশি বাজতেই আধিপত্যে ঢেকে দিল মাদ্রিদ। হানি মুখতার বা দানজুমাদের প্রতিরোধ গড়ে ওঠার আগেই রিয়াল তাদের চেপে ধরল হাই প্রেসিংয়ে। গোলরক্ষক আগিরেজাবালার কৃতিত্বেই প্রথম ১৫ মিনিটে রক্ষা পায় ভালেন্সিয়া। কিন্তু বেশি সময় টেকেনি সেই প্রতিরোধ।

প্রথম গোল আসে পেনাল্টি থেকে। এমবাপ্পে বক্সে ঢুকে ফাউলের শিকার হলে রেফারি দেরিতে হলেও পেনাল্টির বাঁশি বাজান। এবার ফরাসি তারকা ভুল করেননি—সজোরে শটে বল পাঠান জালে, দলকে এগিয়ে নেন। কিছুক্ষণের মধ্যেই বেলিংহাম–আরদা গুলারের নিখুঁত সমন্বয়ে আসে দ্বিতীয় গোল। ইংলিশ মিডফিল্ডারের চোখধাঁধানো থ্রু পাস থেকে গুলেরের বল কন্ট্রোল আর এমবাপ্পেকে পাস আর তার ডান পায়ের জোরালো শটে ব্যবধান হয় দ্বিগুণ।

রিয়ালের খেলা তখন একতরফা। ফেডে ভালভার্দে ডান প্রান্তে আধিপত্য দেখাচ্ছেন, চুয়ামেনি মাঝমাঠে প্রতিটি বল দখল করছেন। ডিন হুইসেন ও মিলিতাওয়ের রক্ষণও ছিল অদম্য। আর বেলিংহ্যাম ছিলেন দলের প্রাণভোমড়া—কখনো আক্রমণ গড়ে তুলছেন, কখনো বল কাড়ছেন। এরমধ্যে অবশ্য ভিনিসিয়ুস একটি পেনাল্টি মিস করেছেন। তবে তা রিয়ালের আক্রমণে কোন প্রভাবই ফেলেনি।

তৃতীয় গোলটি আসে বেলিংহ্যামের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর হিসেবে। বাঁ দিক থেকে দারুণ ড্রিবলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জুড বেলিংহ্যাম বাঁ পায়ে অসাধারণ শটে বল পাঠান পোস্টের ভেতর—গ্যালারিতে তুমুল করতালিতে মেতে ওঠে দর্শক। প্রথমার্ধ শেষ হয় ৩-০ তে।

দ্বিতীয়ার্ধে আলোনসো কিছুটা রক্ষণাত্মক পরিবর্তন আনেন—চুয়ামেনিকে তুলে নেন হলুদ কার্ডের ঝুঁকিতে, ইনজুরিতে গুলেরকেও বদলি করা হয়। মাদ্রিদ গতি কমালেও নিয়ন্ত্রণ ছাড়েনি। শেষে দারুণ এক শটে চতুর্থ গোলটি করেন আলভারো ক্যারাসেস—৪-০ তে নিশ্চিত হয় রিয়ালের বড় জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X