স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

বড় চমক নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

ভারতীয় ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
ভারতীয় ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুবদের বৈশ্বিক আসর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় যুব বিশ্বকাপের জন্য চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

শনিবার (২৭ ডিসেম্বর) আলোচিত বৈভব সূর্যবংশীকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিসিআই। একই সঙ্গে বিশ্বকাপের আগে খেলতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যও দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। দলটির নিয়মিত অধিনায়ক আয়ুষ এবং সহ-অধিনায়ক বিহান না থাকায় বৈভবের কাঁধে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বৈভব নেতৃত্ব দিলেও বিশ্বকাপে দলকে আয়ুষই অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে বিসিসিআই। আয়ুষ ছাড়াও চোট পেয়েছেন সহ-অধিনায়ক বিহান। দুই ক্রিকেটারই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব করবেন। এরপর চোট সারিয়ে বিশ্বকাপ দলে যোগ দেবেন তারা।

১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বিশ্বকাপের জন্য ভারত দল: আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মোহামেদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিংহ ও উদ্ধব মোহন।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারত দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X