বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ ইস্যুতে উত্তাপ ক্রীড়াঙ্গন, নতুন করে যা জানাল ভারত

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন বিসিবির কর্মকর্তারা। যদিও সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলানোরও আহ্বান জানান তিনি। সবকিছুরই সূত্রপাত ঘটে, মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার পর।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ পড়েছে ভারতে। দ্বীপ দেশ শ্রীলঙ্কায় ম্যাচ থাকলেও টাইগারদের গ্রুপ পর্বের কোনো ম্যাচ সেখানে নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, হাতে অল্প সময় থাকায় ভেন্যু পরিবর্তন কার্যত অসম্ভব।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘কারও খামখেয়ালিপনার বশে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন। তাদের বিমান টিকিট, হোটেল সবই বুক করা।’

প্রতিটি ম্যাচের দুটি দলের পাশাপাশি সম্প্রচার দল ও সময়ের বিষয় জড়িত। সেটি মনে করিয়ে বিসিসিআই সূত্রটি আরও বলেন, ‘প্রতিদিনই তিনটি করে ম্যাচ রয়েছে, যার অর্থ একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে। ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়।’

এর আগে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, ‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X