স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ভারতের

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলকে নেতৃত্ব দেবেন গিল। তার ডেপুটি হিসেবে থাকছেন আইয়ার।

শর্তসাপেক্ষে আইয়ারকে দলে রেখেছে ভারত। ফিটনেস পরীক্ষায় পাস করলেই একাদশে সুযোগ পাবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিমের রিপোর্টের ভিত্তিতে দলে রাখা হয়েছে আইয়ারকে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন আইয়ার। রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে বেশ কিছুদিন ভর্তিও ছিলেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন আইয়ার।

গেল মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ঘাড়ের ইনজুরিতে পড়েন গিল। এরপর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। তার জায়গায় ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেন লোকেশ রাহুল। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়াকে। আগামী ১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।

ভারত ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১০

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১১

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১২

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৪

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৫

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৬

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৭

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৮

গন্তব্য

১৯

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

২০
X