স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হারতে হারতে যেন ‘ক্লান্ত’ নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ছবি : সংগৃহীত
নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ছবি : সংগৃহীত

হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। সোমবার (০৫ জানুয়ারি) টানা চতুর্থ হারের স্বাদ পেল দলটি। সিলেট টাইটান্সের বিপক্ষে তারা হেরেছে ৬ উইকেটে।

৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্বিতীয় ওভারে দলীয় ১ রানে ফিরে যান পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তৌফিক খান ও জাকির হাসান। ১৮ বলে ৩২ রান করে জহির খানের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে আউট হন তৌফিক। একই বোলারের শিকার হন আফিফ হোসেনও।

জাকিরকে ফিরিয়ে তিন উইকেট পূর্ণ করে জহির। আউট হওয়ার আগে তিনি করেন ২৩ বলে ২৪ রান। ওমরজাই ও মঈন আলী মিলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এটি তাদের তৃতীয় জয়।

এর আগে, ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ৪ ওভার বল করে মাত্র ৭ রানের খরচায় ৫ উইকেট নেন নাসুম। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংসটি উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এছাড়া ১৮ রান করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১০

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১১

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১২

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৪

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৫

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৬

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৭

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৯

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

২০
X