স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’

উইকেট লাভের পর পাক শিবিরে উদযাপন। ছবি : সংগৃহীত
উইকেট লাভের পর পাক শিবিরে উদযাপন। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সালমান আলী আঘা-বাবর আজমদের বিশ্বকাপ বর্জন নিয়েই কথাবার্তা চলছে। এমন আলোচনার মধ্যেও নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিচ্ছে পাকিস্তান। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ২২ রানের দাপুটে জয় তুলে নিয়েছে সালমান আঘার দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ১৬৮ রানের সংগ্রহ গড়ে তুলে। জবাবে অস্ট্রেলিয়া লড়াই করলেও নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি। ফলে পাকিস্তান ২২ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

অথচ, পাকিস্তানের ইনিংস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই সাহিবজাদা ফারহান শূন্য রানে আউট হয়ে গেলে চাপ তৈরি হয়। তবে সেই চাপকে পুরোপুরি উড়িয়ে দেন তরুণ ওপেনার সাইম আইয়ুব। আগ্রাসী মানসিকতায় খেলতে নেমে তিনি মাত্র ২২ বলে ৪০ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। বিশেষ করে অ্যাডাম জামপাকে একাধিক আক্রমণাত্মক শট ম্যাচের গতি বদলে দেয়। সাইমের বিদায়ের পর দায়িত্ব নেন অধিনায়ক সালমান আলী আঘা ও বাবর আজম। এই জুটি ইনিংসের মাঝের ওভারগুলোতে স্থিরতা আনে। সালমান ২৭ বলে ৩৯ রানের ইনিংসে চারটি ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চাপ ধরে রাখেন।

অন্যদিকে বাবর আজম তুলনামূলক সংযত ব্যাটিং করে ২০ বলে ২৪ রান করেন। যদিও বড় ইনিংসের প্রত্যাশা ছিল, তবু মাঝের ওভারগুলোতে স্কোরবোর্ড সচল রাখাই ছিল তার মূল অবদান। মিডল অর্ডারে ব্যাট করতে নামেন ফখর জামান। ফখর কিছুটা ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন। ফখর করেন ১৬ বলে মাত্র ১০ রান। উড়তে থাকা পাকিস্তানের ব্যাটিংয়ে লাগাম লেগে যায় এ সময়ই। উসমান খানের ব্যাট থেকে আসে ১৪ বলে ১৮ রান।

শেষ দিকে মোহাম্মদ নওয়াজ করেন ১৪ বলে ১৫ রান এবং সালমান মির্জা ২ বলে ৪ রান করে পাকিস্তানকে লড়াকু ১৬৮ রানে পৌঁছে দেয়। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ছিলেন সবচেয়ে কার্যকর, ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের রান আরও বড় হতে দেননি। এছাড়া জেভিয়ার বার্টলেট ও মাহলি বিয়ার্ডম্যান দুইটি করে উইকেট নেন। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দ্রুত, কিন্তু স্থায়ী নয়। ম্যাথু শর্ট মাত্র ৫ রান করে ফিরে যান। এরপর অধিনায়ক ট্রাভিস হেড ১৩ বলে ২৩ রান করে কিছুটা ঝাঁজ দেখালেও সাইম আইয়ুবের বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন। পাওয়ারপ্লেতেই দুই ওপেনার ফিরে যাওয়ায় অস্ট্রেলিয়া চাপে পড়ে।

ক্যামেরন গ্রিন মাঝের ওভারগুলোতে লড়াই চালান। ৩১ বলে ৩৬ রানের ইনিংসে তিনি ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। ম্যাট রেনশ ও মিচেল ওয়েন ছোট ছোট ইনিংস খেললেও কেউই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বড় অবদান রাখতে পারেননি। এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়, যখন আবরার আহমেদ আক্রমণে এসে নিজের স্পিন জাদু দেখান। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার রান তাড়া কার্যত থামিয়ে দেন।

শেষ দিকে জেভিয়ার বার্টলেট ২৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেললেও প্রয়োজনীয় রান রেট তখন অনেকটাই নাগালের বাইরে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া থামে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন আবরার ও সাইম। একটি করে উইকেট নেন শাদাব ও নওয়াজ। দুই ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি ও সালমান মির্জা কোনো উইকেট পাননি। ২২ রানের জয় দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচও লাহোরেই অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। ব্যাট হাতে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রানের পাশাপাশি বল হাতেও এদিন নিজেকে মেলে ধরেন সাইম আইয়ুব। যার ফলে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলেন এই অলরাউন্ডার।

যদিওবা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করে কীনা সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। তবে প্রতিনিধিত্ব করলে এবারের আসরে যে কারও বিপক্ষে জ্বলে উঠতে পারেন তার হুংকার আজ অস্ট্রেলিয়াকে হারিয়েই অন্যদের দিয়ে রাখল সাবেক চ্যাম্পিয়ন দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X