স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে নিয়ে বাজি ধরলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই শুরু হয়ে গেছে উত্তাপ। ভক্ত-সমর্থক ও ক্রিকেট বোদ্ধারা তাদের প্রিয় এবং ফেভারিট দলগুলোকে নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই ২০২৬ কাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে পাকিস্তানকে নিয়ে বাজি ধরেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপ নিয়ে করা এক বিশ্লেষণে ইরফান পাঠান পাকিস্তানের প্রতি আস্থা প্রকাশ করেন। ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই আলোচনা অনুষ্ঠানে পাঠানের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও সঞ্জয় বাঙ্গার।

সেখানে নকআউট পর্বে পাকিস্তানের জায়গা নিশ্চিত দেখেছেন কেবলমাত্র ইরফান পাঠানই। তার সেমিফাইনালের সম্ভাব্য চার দলের বাকী তিনটি হলো, অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড। তবে অন্য বিশ্লেষকদের পছন্দে পাকিস্তান জায়গা পায়নি। রবিন উথাপ্পা সেরা চারে রেখেছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।

পুজারা, অনিল কুম্বলে, সঞ্জয় বাঙ্গার ও আকাশ চোপড়া একমত হয়ে বেছে নেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে। মোহাম্মদ কাইফের তালিকায় ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সুরেশ রায়না সেমিফাইনালের সম্ভাব্য দল হিসেবে দেখেছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে।

জানিয়ে রাখা ভালো যে, ইরফান পাকিস্তানকে বেছে নিলেও এবারের আসরে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে দেশটি। পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের আলোচনা জোরালো হয় মূলত বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানকে কেন্দ্র করে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে ভেন্যু চেয়ে আইসিসির কাছে আবেদন করে। কিন্তু তা না বিবেচনা করে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। যা মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X