স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০১:০৯ এএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে উড়িয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

উইকেট লাভের পর অস্ট্রেলিয়া শিবিরে উদযাপন। ছবি : ক্রিকইনফো
উইকেট লাভের পর অস্ট্রেলিয়া শিবিরে উদযাপন। ছবি : ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে হার দিয়েই ওয়ানডে সিরিজের মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ম্যাচেই আজ দারুণভাবে ঘুরে দাড়িয়েছে জশ ইংলিশের দল। ৪১ রানের বড় ব্যবধানে পরাজিত করে শাহিন শাহ আফ্রিদির দলকে। সেইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। এর ফলে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ এখন অলিখিত ফাইনাল।

লাহোরে ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এক পর্যায়ে ৭৮ রানে ৬ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর শাদাব খানের দারুণ ব্যাটিং পাকিস্তানকে ম্যাচে ফেরালেও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি।

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মাজ সাদাকাতের বিদায়ে ৪ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান একে একে হারায় সাহিবজাদা ফারহান, বাবর আজম, সালমান আগাদের। এরপর সপ্তম উইকেট জুটিতে আরাফাত মিনহাসের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন শাদাব। অষ্টম উইকেটে শাহিন আফ্রিদির সঙ্গে ৩১ রানে জুটি গড়ার পর নবম উইকেটে হারিস রউফের সঙ্গে ২১ রানের জুটি গড়েন। এই ছোট ছোট জুটিগুলো পাকিস্তানের জয়ের সম্ভাবনা জাগিয়েছিল।

তবে ইনিংসের ৪৪তম ওভারের শেষ বলে রউফ ও ৪৫তম ওভারের প্রথম বলে শাদাব ৭১ রান করে আউট হলে ৪১ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ৪ উইকেট নিয়েছেন নাথান এলিস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া উইকেট হারায় ইনিংসের প্রথম বলেই। শাহিন আফ্রিদির বলে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। আরেক ওপেনার ম্যাথু শর্টও ইনিংস বড় করতে পারেননি। ১৮ রান করে যখন আউট হয়েছেন তখন দলীয় রান ৪৬।

মারনাস লাবুশেনও আজ ব্যর্থ হয়েছেন, আউট হন ৫ রানে। এরপরও স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়া যে ২৩১ রান করতে পেরেছে, সেটা জশ ইংলিস আর ক্যামেরন গ্রিনের ফিফটিতে। এ ছাড়া ম্যাট রেনশর ৪৩ ও অলিভার পিক করেছেন ৩১ রান। পাকিস্তানের হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নেন আফ্রিদি। এ ছাড়া স্পিনার আরাফাত মিনহাস ও আবরার আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

মেসির চোখে সেরা ব্রাজিল

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

১০

আগামী ১০-১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

১১

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

১২

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

১৩

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

১৪

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

১৫

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

১৬

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

১৭

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

১৮

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

১৯

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

২০
X