কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের ‘অনিশ্চিত’ সময়টাতে যা করেছিল স্কটল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে খেলা যে কোনো দেশের জন্যই স্বপ্নের। তেমনি স্কটল্যান্ডের কাছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা যেন ‘কোটি টাকার লটারির টিকিট’ জেতার চেয়েও বড় কিছু। বাছাইপর্বের বাধা টপকাতে না পারায় প্রথমে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি স্কটিশরা। তবে বিশ্বকাপ থেকে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ মিলেছে স্কটল্যান্ডের। জানুয়ারি মাস যে কী একটা দোলাচলের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেই গল্প শোনালেন স্কটিশ ক্রিকেটার ফিনলে ম্যাকগ্রিথ।।

ঘটনার সূত্রপাত ৩ জানুয়ারি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু হয় আলোচনা। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অনেক অনুরোধ করেছিল আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন ক্রিকইনফোসহ বিভিন্ন গণমাধ্যমে তাদের (বাংলাদেশ) পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলা নিয়ে প্রকাশিত হয় বিভিন্ন খবর। শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি। তাদের পরিবর্তে সুযোগ পেয়ে যায় স্কটিশরা।

স্কটল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সেই মুহূর্তের গল্প শোনালেন ফিনলে ম্যাকগ্রিথ। বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতায় তিনি বলেন, ‘অবশ্যই একটা আবেগের ব্যাপার ছিল। অনেক অনিশ্চয়তার বিষয় ছিল তখন। সামাজিক মাধ্যমে সে সময় নানা রকম গুঞ্জন চাউর হয়েছিল। সে সময় কী চলছিল, আমরা আসলে বুঝতে পারছিলাম না। তবে আমি যতটা সম্ভব, শান্ত থাকার চেষ্টা করেছি। বেশি কিছু আশা করিনি।’

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। ভারতে ভ্রমণ না করার সরকারি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ২২ জানুয়ারি। পরবর্তীতে ২৪ জানুয়ারি স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করেছে আইসিসি। শুধু ম্যাকগ্রিথই নয়, বিশ্বকাপে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল পুরো স্কটল্যান্ড দল। স্কটিশ এই ব্যাটার বলেন, ‘আমরা সে সময় অনুশীলন করছিলাম। নিজেদের মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম। যদি যাওয়ার ঘোষণা আসে, সে ক্ষেত্রে অবশ্যই বিশ্বকাপে যাব। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছিলাম। আমি সে সময় বাড়িতেই ছিলাম। আমাদের কাছে একটা বার্তা এলো যে বিশ্বকাপে আমরা খেলতে যাচ্ছি।’ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড এখন ১৪ নম্বরে অবস্থান করছে। ক্রিকেট স্কটল্যান্ড ২৬ জানুয়ারি রিচি বেরিংটনকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মূল সদস্যের সঙ্গে দুজন ট্রাভেলিং রিজার্ভ ও তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভ নিয়েছে স্কটল্যান্ড। আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লাহ ইহসান স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো খেলেননি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

কালবেলা/এমএসকেএম/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X