স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। সন্ধ্যায় আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগ দেবেন তিনি। একই সভায় আইসিসির অন্যান্য সদস্যও উপস্থিত থাকার কথা রয়েছে। পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে না পারা এবং তার জেরে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণায় সৃষ্ট অচলাবস্থার মধ্যে আজ হঠাৎ করেই এই সভার খবর সামনে এল।জিও নিউজ সূত্রের বরাতে জানিয়েছে রোববার লাহোরে পৌঁছেছেন আমিনুল। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দিনের শেষ দিকে অন্যান্য সদস্য দেশের সঙ্গে আইসিসির জরুরি ভার্চুয়াল সভায় যোগ দেবেন।

এর আগে শনিবার ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপকেন্দ্রিক এই সংকটের শুরু বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়া থেকে।

সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং একপর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায় তারা ভারতের বিপক্ষে খেলবে না। এই সিদ্ধান্তের পেছনে ক্রিকেট-প্রশাসনে রাজনীতির ব্যবহার এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশ্বকাপের আয়ের বড় একটি অংশ ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আসে বলে পাকিস্তানের সিদ্ধান্তে চাপে পড়েছে আইসিসি। এমন প্রেক্ষাপটে আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X