স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ পিছু ছাড়ছে না ভারতের

সতীর্থদের সঙ্গে অভিষেক শর্মার সেলফি। ছবি : সংগৃহীত
সতীর্থদের সঙ্গে অভিষেক শর্মার সেলফি। ছবি : সংগৃহীত

ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা, জাসপ্রীত বুমরাহর পর অভিষেক শর্মাও চোটে পড়েছেন। ফলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে চোট। আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান পাননি অভিষেক। পরে ফিল্ডিং করতেও নামেননি। খেলা শেষ হওয়ার পরও দেখা যায়নি অভিষেককে।

গত ম্যাচের পর আজ মঙ্গলবার অনুশীলনও করতে পারেননি এই ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা তিনি। কিন্তু তার অসুস্থতা উদ্বেগ বাড়াচ্ছে গৌতম গম্ভীরদের।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিষেক কিছু দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন। কিছুটা দুর্বলও হয়েছে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের দিনও সম্পূর্ণ সুস্থ ছিলেন না। কিছুটা ঝুঁকি নিয়েই তাকে খেলায় ভারত।

গত ম্যাচে প্রথম ওভারে আউট হওয়ার পর মাঠে আর দেখা যায়নি অভিষেককে। ম্যাচ শেষে দিল্লিতে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে যোগ দিলেও অল্প সময় থেকে হোটেলে ফিরে যান। মঙ্গলবারও অনুশীলন করতে পারেননি তিনি।

আজ মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেনডেশকাট বলেছেন, 'পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছে অভিষেককে। ম্যাচের আগে দুই দিন আছে।' ভারতীয় দলের কোচের মন্তব্য থেকেই পরিষ্কার যে, নামিবিয়ার বিপক্ষে অভিষেককে পাওয়ার ব্যাপারে সংশয় থাকছে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X