ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, নেই তামিম

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে শুধু বাংলাদেশ বাদে সব দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ ৯ম দল হিসেবে শ্রীলঙ্কাও নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। বিসিবি জানিয়েছিল নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচের পর ঘোষিত হবে টাইগারদের স্কোয়াড। অবশেষে ম্যাচের পর বিসিবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর মাধ্যমে ঘোষণা করে ভারত বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ১৫ জনের নাম ।

আজ রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বিসিবির প্রকাশ করা ভিডিওর শুরুতেই সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বললেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’

বাংলাদেশের বিশ্বকাপ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন , তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১০

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১১

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১২

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৩

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৪

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৫

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৭

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

১৮

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১৯

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

২০
X