স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ভয় পাচ্ছে ভারত!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটপ্রেমীরা তাই এশিয়ার এই দুই জায়ান্টের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দর্শকপ্রিয় ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। সেদিন কলম্বোর রনগিরি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

বহুল আলোচিত এই ম্যাচের আগে ভারতকে ভাবিয়ে তুলছে পাকিস্তানের স্পিন বিভাগ। যে কারণেই এই ম্যাচের আগে সূর্যকুমার যাদবের সতর্ক করে দিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মূলত পাকিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণের কথা ভেবেই ভারতকে ভয় জয় করার কৌশল জানিয়েছেন অশ্বিন। দারুণ ছন্দে থাকা স্পিনার মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আবরার আহমেদ, সাইম আইয়ুবদের ভালোভাবে না সামলাতে পারলে ভারতের জন্য খারাপ কিছুই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘পাকিস্তানের স্পিন বিভাগ খুবই শক্তিশালী। তাদের চারজন মানসম্পন্ন স্পিনার রয়েছে, যারা একসঙ্গে চাপ তৈরি করতে পারে। ভারতীয় ব্যাটারদের জন্য এটা সহজ হবে না। এই দিকটিই এমন কিছু, যেটা নিয়ে ভারতকে বাড়তি সতর্ক থাকতে হবে।’

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ২০৯ রান করেছিল ভারত। রান পাহাড়ের দিনেও প্রতিপক্ষের অফস্পিনার জেরহার্ড এরাসমাস ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৪ ব্যাটারকে ফেরান। যেটা পাকিস্তান ম্যাচের আগে ভারতের জন্য চিন্তার কারণ বলেই মনে করছেন অশ্বিন।

এই অফস্পিনার বলেন, ‘ভারত কিছুটা সমস্যায় পড়েছিল (নামিবিয়ার বিপক্ষে ম্যাচে) স্পিনের বিরুদ্ধে। এটা চিন্তার বিষয় কিভাবে স্পিনারদের মোকাবিলা করা যায়। প্রেমাদাসা বড় স্টেডিয়াম, তাই এক বা দুই রানের জন্য রান নিতে হবে, এটা চার কিংবা ছয় মারার মতো মাঠ নয়।’

অশ্বিন আরও বলেন, ‘আমি নামিবিয়াকে শুভেচ্ছা জানাতে চাই, যেভাবে তারা ভারতকে ২০৯ রানে আটকে দিয়েছে। এটি একটি বড় অর্জন। তারা বছরের বাকি সময় প্রচুর ম্যাচ খেলে না। আমরা নামিবিয়ার ভুল বলার মতো পরিস্থিতি তৈরি করতে পারি না। তবে এটা ভারতের জন্য ম্যাচের আগে একটি অনুশীলন ছিল।'

যোগ করেন, 'এরাসমাস যে দক্ষতা দেখিয়েছে, তা এমন কিছু যার জন্য ভারতকে সতর্ক থাকতে হবে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের চারজন স্পিনার খেলতে হবে। আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো, এই পাকিস্তানি স্পিনারদের ভারতের ব্যাটাররা কীভাবে মোকাবিলা করবে। এ ব্যাপারে আমার মনে কিছু সন্দেহও রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X