স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

চাপ কমল ভারত–পাকিস্তানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ডাচদের ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তাদের এই জয়ে ‘এ’ গ্রুপে ‘সুবিধা’ হয়েছে ভারত ও পাকিস্তানের। সুপার এইটে ওঠার লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর চাপ এখন অনেকটাই কমে গেছে।

‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুইয়ে আছে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচ করে খেলা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২ করে। ভারত ও পাকিস্তানের হাতে দুটি করে ম্যাচ থাকায় সুপার এইটের সম্ভাবনা বাড়ল।

ভারত ও পাকিস্তানের কাছে হেরে যাওয়া যুক্তরাষ্ট্র আজ নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৯৬ রান। তিনে নামা সাইতেজা মুকামাল্লা সর্বোচ্চ ৫১ বলে ৭৯ রান করেন। এ ছাড়া শুভম রঞ্জন ২৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।

তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২৩ রান আসে বাস ডি লিডির ব্যাট থেকে। যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২১ রানে নেন ৪ উইকেট। পাকিস্তানের কাছে হারের পর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফেরা ডাচরা অলআউট হয় ১৫.৫ ওভারে।

যুক্তরাষ্ট্রের জয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ভারত ও পাকিস্তানের শীর্ষে থাকার পথ অনেকটাই পরিষ্কার। আগামীকাল দুই দলের লড়াইয়ে যে দল জিতবে, তারা সুপার এইট নিশ্চিত করে ফেলবে। হেরে যাওয়া দলের সুযোগ থাকবে আরও একটি ম্যাচ। পাকিস্তানের শেষ ম্যাচের প্রতিপক্ষ নামিবিয়া, ভারতের নেদারল্যান্ডস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X