স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মহারণ শুরুর আগেই ভারতের ‘না’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর অল্প কিছুক্ষণ পরই কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই মুহুর্তে আলোচনায় ‘হ্যান্ডশেক ইস্যু’। সংযুক্ত আরব আমিরাতে গত বছর এশিয়া কাপে যে তিন বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, কোনোবারই হ্যান্ডশেক করেননি ক্রিকেটাররা। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে গতকাল শনিবার কলম্বোতে সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা। গত বছর এশিয়া কাপে যে দুই অধিনায়ক টসের সময় হ্যান্ডশেক করেননি, গতকাল দুই অধিনায়কের কাছেই এসেছে এমন প্রশ্ন। সালমান-সূর্য দুজনেই কৌশলে উত্তর দিয়েছিলেন। আজ ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানা গেছে, কলম্বোতেও করমর্দন করবে না পাকিস্তান। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাতে জানিয়েছে, টসের সময় সালমানের সঙ্গে সূর্যর হাত না মেলানোর সম্ভাবনা বেশি।

পাকিস্তানের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বললেন সূর্যকুমারপাকিস্তানের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বললেন সূর্যকুমার টসের সময় তো দূরে থাক, ২০২৫ এশিয়া কাপে ম্যাচ শেষেও ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দন করেননি। তিন ম্যাচেই দেখা গিয়েছিল একই ঘটনা। লাহোরে কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ত্রিপক্ষীয় বৈঠকে আইসিসির কাছে পাকিস্তান দাবি জানিয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দন করেন। গতকাল সংবাদ সম্মেলনে হ্যান্ডশেক ইস্যুতে বল ঠেলে দিয়েছিলেন ভারতের দিকে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, কলম্বোতে আজ টসের সময়ই সব দেখা যাবে।

পরিসংখ্যানের বিচারে পাকিস্তানের বিপক্ষে ভারতের পাল্লাই ভারী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দলের ১৬টি লড়াইয়ের মধ্যে ভারত জিতেছে ১৩ ম্যাচ। আর পাকিস্তান জিতেছে কেবল ৩ ম্যাচ। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত অনেক ব্যবধানে এগিয়ে। আটবারের মুখোমুখি লড়াইয়ে সাতবার জিতেছে ভারত। পাকিস্তান কেবল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে।

ভারত-পাকিস্তান ম্যাচ আজ পরিত্যক্ত হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পাবে। বর্তমানে ‘এ’ গ্রুপে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে উঠে যাবে। এই ম্যাচ নিয়ে কদিন আগেও ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় তাদের সমর্থনে বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করতে যাচ্ছিল পাকিস্তান। এই সিদ্ধান্ত ছিল পাকিস্তান সরকারের। পরবর্তীতে এখান থেকে ‘ইউটার্ন’ করে পাকিস্তান। তবে লাহোরে সাম্প্রতিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। তবু এই ম্যাচ নিয়ে শঙ্কা এখনো কাটেনি। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাসে মুষলধারে বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X