স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গুঞ্জন নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তামিম

এবারের নির্বাচনে ভোট দেন তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
এবারের নির্বাচনে ভোট দেন তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচনের এক দিন পার না হতেই গুঞ্জন ওঠে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে আগামী সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। এই দাবি নিয়ে নীরবতা ভেঙেছেন তামিম ইকবাল।

জাতীয় নির্বাচনে জয় লাভ করেছে বিএনপি। দলটির সাথে তামিম ইকবালের সখ্যতা রয়েছে। উল্লেখ্য, সংসদ সদস্য না হয়েও মন্ত্রীসভার মোট সংখ্যার ১০% ব্যক্তিকে মন্ত্রী পদ দেওয়া যায়। সেই সূত্রে ধরে গুঞ্জন ছড়ায় যে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন তামিম।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। এর ফলে শনিবার রাতে এই বিষয়ে মুখ খুলতে বাধ্য হন তামিম ইকবাল খান। তিনি স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে এসকল দাবি পুরোপুরি মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম বার্তা দেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।’

তামিম আরও জানান যে তিনি এমন কোনো প্রস্তাব পাননি। তার ভাষায়, ‘এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X