স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কিষাণ ঝড়ে ভারতের সংগ্রহ ১৭৫ রান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। ঈশান কিষাণের ঝড়ো ইনিংসের সৌজন্যে শুরুতে বড় সংগ্রহের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত বাকী ব্যাটাররা তেমন সুবিধে করতে পারেনি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রোববার টস জিতে প্রথমেই ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার অভিষেক শর্মা। ৪ বল খেলে ডাক মেরে সালমান আলী আঘার বলে আউট হয়ে বিদায় নেন অভিষেক।

তবে পরিস্থিতিটা শক্ত হাতে সামলে নিয়েছেন আরেক ওপেনার ঈশান কিষাণ। তিনে নামা তিলক ভার্মাকে সাথে নিয়ে ছুটেছেন ঈশান। ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন ভারতীয় ওপেনার। তাতে করেই গতি পায় ভারতের ইনিংস। তিলকের বেশি কিছু করতে হয়নি। পাকিস্তানের বোলারদের কচুকাটা করে রান তুলেছেন ঈশান কিষাণ।

পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে ভারত। পাওয়ারপ্লে শেষেও চলেছে ঈশানের উইলোবাজি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছে ভারতের ইনিংস। পাক বোলারদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়েছেন ঈশান কিষাণ।

টর্নেডো ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে আগাচ্ছিলেন ঈশান। মনে হচ্ছিল, ভারতও চলে যাবে ২০০ রানের কাছাকাছি। তবে না, সেঞ্চুরির আগেই থামানো হয়েছে ঈশানকে। তাকে থামিয়েছেন সাইম আইয়ুব। দলের ৮৮ রানের মাথাতে ঈশানকে ফিরিয়েছেন সাইম। দলের রান ৮৮ যেখানে ৭৭ রান এসেছে ঈশান কিষাণের ব্যাট থেকে। ৪০ বলে ৭৭ রান করে সাজঘরে ফিরে যান ঈশান।

এরপর কমে যায় ভারতের রানের গতি। তিনে নামা তিলক ভার্মা ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। তাকে ফেরান সাইম আইয়ুব। একই ওভারে ঠিক পরের বলেই হার্দিক পান্ডিয়াকে বিদায় করেন সাইম। এরপর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শুভাম দুবে। দুজনে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিছু বাউন্ডারিও বের করেছেন। দলের বোর্ডে তুলেছেন রান।

তবে শেষের আগের ওভারে বিদায় নেন সূর্যকুমার। ২৯ বলে ৩২ রান করা ভারতীয় অধিনায়ককে ফেরান উসমান তারিক। এরপর দুবের সাথে যোগ দেন রিঙ্কু সিং। শেষ ওভারে আউট হওয়া দুবে খেলেছেন ১৭ বলে ২৭ রানের ইনিংস। এছাড়া ৪ বলে ১১ রান করে টিকে ছিলেন রিঙ্কু। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে ভারত।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেছেন সাইম আইয়ুব। এছাড়া ১টি করে উইকেট নেন সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান তারিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X