মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না : তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। বিশ্বকাপে ৫টি ম্যাচের বেশি খেলবেন না বলেও গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়। আর এমন শর্তের কারণেই দলে রাখা হয়নি বাঁহাতি এই ব্যাটারকে। তবে নিজের প্রকাশিত এক ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন তামিম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভ্যারিফায়িড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমন কথা জানিয়েছেন তামিম ইকবাল।

তামিম ভিডিও বার্তায় বলেছেন, ‘একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি নাই যে আমি ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময় হয় নাই আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও এই কথাটা পরিস্কার করছে। এই একটা মিথ্যা কথা, ভুল কথা।’

এ সময় তামিম ইকবাল বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন আমাকে ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে ম্যানেজ করে খেলাতে হবে। তুমি প্রথম ম্যাচ খেইলো না আফগানিস্তানের সাথে। তুমি যদি খেলো তাহলে আমরা তোমাকে নীচে ব্যাট করাবো’

তামিম বলেন, ‘আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। কখনো ৩/৪ এ ব্যাটিংই করি নাই। হঠাৎ করে এসব কথা আমার পক্ষে আসলে নেওয়া সম্ভব না।’

তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিন জন নির্বাচক ড্রেসিংরুমে আসে। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবো না।'

তামিম বলেন, 'আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করছে। আমি জানি না এই কথাটা মিডিয়াকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।'

তিনি আরও বলেন, ‘আমি অবসরে যাওয়ার পেছনেও একটা কারণ ছিল। প্রধানমন্ত্রী বলায় আমি ফিরে এসেছি। আমি নিজেকে ফিট করার জন্য বোর্ডের চাহিদা মতো সব কিছু করেছি। চোট থেকে ফিরে আমি প্রথম ম্যাচে ৩০-৩৫ ওভার ফিল্ডিং করেছি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছি, তখন চেষ্টা করেছি রান করার এবং আমি নিজে কেমন খেলি সেটা আমার নিজেরও দেখা দরকার ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১০

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১১

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১২

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৩

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৪

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৫

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৬

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৭

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৮

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৯

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

২০
X