স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

পিএসএল ড্রাফটে ২১ বাংলাদেশি ক্রিকেটার

তামিম ইকবাল (বাঁয়ে), মুশফিকুর রহিম (মাঝে) ও মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল (বাঁয়ে), মুশফিকুর রহিম (মাঝে) ও মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন ২১ জন বাংলাদেশি ক্রিকেটার। দেশটির টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসের মতো খেলোয়াড়রা ড্রাফটে জায়গা পেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে আগামী পিএসএলের নিলামে বাংলাদেশের ২১ ক্রিকেটারদের নাম নিবন্ধনের বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে ২২টি দেশের মোট ৪৫৮ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন ৪৬ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৭৬ জন ক্রিকেটার। এই ক্যাটাগরিতে বাংলাদেশের ৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন।

পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলেছিলেন টাইগার অধিনায়ক সাকিব। গতবার ছাড়াও বেশ কয়েকবার বাবর-রিজওয়ানদের লিগে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারও পিএসএলের সবচেয়ে দামি ক্যাটাগরি প্লাটিনামে নিজের নাম নিবন্ধন করেছেন সাকিব। তিনি ছাড়াও প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রেহমান, ইংল্যান্ডের ডেভিড মালান নেপালের সন্দ্বীপ লামিচানের মতো খেলোয়াড়রা।

পিএসএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X