বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর টেস্টে নতুন ভূমিকায় দেখা যাবে তামিমকে

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটের মাটিতে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরুর পর আগামীকাল আবারও মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে এদিন দলে না থাকলেও মাঠে থাকছেন দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তবে ক্রিকেটারের ভূমিকায় নয়, তাকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম নিজেই এ কথা জানিয়েছেন।

আগামীকাল সকাল সাড়ে ৯টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। পাঁচ দিনের টেস্টে অবশ্য আপাতত প্রথম দিনই দেখা যাবে তামিম ইকবালকে। পরে পাওয়া যাবে কি না তা এখেনো জানাননি।

নিজের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে দেওয়া ওই পোস্টে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন আগামীকাল ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২.৪০ মিনিট থেকে ১.১০ মিনিট এবং ১.৪০ মিনিট থেকে ২.১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত।’

এর আগেও অবশ্য ধারাভাষ্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন এই টাইগার ওপেনার। তিনি জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তামিমের। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।

এ নিয়ে তামিম বলছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১০

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১১

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১২

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৩

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৪

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৬

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৭

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৮

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৯

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

২০
X