স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা, বিকল্প নাম ঘোষণা করল শ্রীলঙ্কা

ইনজুরির কারণে ছিটকে গেলেন পাথিরানা। ছবি : সংগৃহীত
ইনজুরির কারণে ছিটকে গেলেন পাথিরানা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। বাকি অংশে আর খেলা হচ্ছে না লঙ্কানদের তারকা পেসার মাথিশা পাথিরানার। পায়ের চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশে পাথিরানাকে পাবে না লঙ্কানরা। তবে তার বিকল্প হিসেবে নামও ঘোষণা করে ফেলেছে শ্রীলঙ্কা। বদলি হিসেবে দিলশান মাদুশাঙ্কাকে দলে টেনেছে সিংহলীজরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অস্ট্রেলিয়া ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পাথিরানার ছিটকে যাওয়ার বিষয়টি আগে নিশ্চিত করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর। জিম্বাবুয়ে ম্যাচের আগে রাঠোর বলেছেন, ‘আমার মনে হয় সে (পাথিরানা) ছিটকে গেছে।’

বদলি হিসেবে শ্রীলঙ্কার হাতে বেশ কিছু বিকল্প ছিল। বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারার চেয়ে দিলশান মাদুশাঙ্কাকেই বেশি যোগ্য মনে করেছে লঙ্কানরা। ফলে পাথিরানার বদলি হিসেবে স্কোয়াডে ঢুকে গেছেন দিলশান মাদুশাঙ্কা।

১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। দুই দলই চলে গেছে সুপার এইটে। এই ম্যাচ তাই শুধুই নিয়মরক্ষার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X