মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নামিবিয়াকে উড়িয়ে শেষ দল হিসেবে সুপার এইটে পাকিস্তান

নামিবিয়াকে উড়িয়ে শেষ দল হিসেবে সুপার এইটে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ১০২ রানের বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। দারুণ এই জয়ের সুবাদে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করলো সালমান আলী আঘার দল, বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুবের ব্যাটে ভর করে ভালো শুরু পায় পাকিস্তান। যদিও সাইম বেশিক্ষণ টেকেননি। দলের ৪০ রানের মাথাতে ১২ বলে ১৪ রান করে বিদায় নেন সাইম। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে পাকিস্তান।

তিনে নামেন অধিনায়ক সালমান আলী আঘা। টিকে থাকা ওপেনার ফারহানের সাথে ক্রিজে জমে যান সালমান। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে পাকিস্তানের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং।

সালমান ২৩ বলে ৩৮ রান করে দলের ১০৭ রানের মাথাতে থামেন। চারে নেমে সুবিধা করতে পারেননি খাজা নাফে। ৫ বলে ৫ রান করেছেন তিনি। এরপর ফারহানের সাথে জুটি বাঁধেন শাদাব খান। ফারহান ফিফটি তুলে নেন।

ফিফটির পরেও ছুটে চলেছেন সাহিবজাদা ফারহান। নামিবিয়ার বোলারদের পিটিয়ে কচুকাটা করেছেন তিনি, দলের বোর্ডে তুলেছেন রান। ছুটেছেন সেঞ্চুরির দিকে। শেষ দিকে সেঞ্চুরির অনেক কাছে চলে যান ফারহান। শেষ ওভারে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আরেক প্রান্তে তাণ্ডব চালিয়েছেন শাদাব খানও।

নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ২২ বলে ৩৬ রান করে টিকে ছিলেন শাদাব খান। ৫৮ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন ফারহান।

নামিবিয়ার হয়ে ২ উইকেট নেন জ্যাক ব্রাসেল। ১ উইকেট তুলেছেন জেরার্ড ইরাসমাস।

জবাব দিতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের বোলিং তোপে কোণঠাসা ছিলেন নামিবিয়ার ব্যাটাররা। দুই ওপেনার জান ফ্রাইলিংক এবং লরেন স্ট্যানক্যাম্প মিলে ওপেনিং জুটি থেকে ৩২ রান তোলেন। ১১ বলে ৯ রান করে বিদায় নেন ফ্রাইলিংক। তাকে ফিরিয়েছেন সালমান মির্জা।

তিনে নামা জান নিকোল লোফটি-ইটোন সুবিধা করতে পারেননি। ৫ বলে করেছেন মোটে ৫ রান। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪০ রান তোলে নামিবিয়া। পাওয়ারপ্লে শেষেই থেমেছেন লরেন। ২২ বলে ২৩ রান করে দলের ৪৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান তিনি।

সেই যে উইকেটের পতন শুরু, আর যেন থামছিলই না। ব্যাটাররা মিলে যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। ২০ বলে ২০ রান করেন অ্যালেক্সান্ডার বুসিং-ভলশেঙ্ক। লরেন আর অ্যালেক্সান্ডার বাদে আর কেউ দুই অঙ্কের কোটাও ছুঁতে পারছিলেন না। একের পর এক উইকেট পড়েছে দ্রুততম সময়ের মধ্যে। যেন উইকেট নেওয়ার উৎসবে মাতেন পাকিস্তানের বোলাররা।

শেষমেশ ৯৭ রানে অলআউট হয়েছে নামিবিয়া। ৫৪ রানের মধ্যে হারিয়েছে শেষ ৮ উইকেট। ১০২ রানের বিশাল জয়ে সুপার এইটের টিকিট কেটেছে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন উসমান তারিক। ৩ উইকেট নেন শাদাব খান। ১টি করে উইকেট তোলেন সালমান মির্জা এবং মোহাম্মদ নওয়াজ।

বড় জয়ে সুপার এইট নিশ্চিত করলো পাকিস্তান। বিদায় নিল নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। গ্রুপ থেকে ভারতের সঙ্গী হয়ে সুপার এইটে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X