স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ-রিশাদদের লিগে এবার নাম লেখালেন ম্যাক্সওয়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইপিএল নিলামের আগেই আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকার এই সিদ্ধান্তে বিষ্মিত হয়েছিলেন অনেকেই। ১৪ মৌসুমের ক্যারিয়ারে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪১ ম্যাচে ১৮ ফিফটিতে ২৮১৯ রান করা অলরাউন্ডার বল হাতে নেন ৪১ উইকেট। অনেকে ধারণা করেছিলেন, অজি অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখাতে পারেন। শেষ পর্যন্ত এই ধারণাই সত্যি হলো।

গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া পিএসএল নিলামে ম্যাক্সওয়েল নাম দেননি। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রতিযোগিতাটির নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যান। এবারই প্রথম পিএসএল খেলবেন তিনি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের।

হায়দরাবাদের স্কোয়াডে আছেন সাইম আইয়ুব, মার্নাস লাবুশেন, উসমান খান ও মাজ সাদাকাতের মতো ব্যাটাররা। ম্যাক্সওয়েলের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বৃদ্ধি করেছে। অজি অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টির ৫০২ ম্যাচে দেড়শর বেশি স্ট্রাইকরেটে প্রায় ১১ হাজার রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৯৬ উইকেট। ম্যাক্সওয়েল সাম্প্রতিক সময়েও দারুণ ফর্মে আছেন। গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৯ ম্যাচে ১৫৭.০৪ স্ট্রাইকরেটে ৮৮১ রান করেছেন। এ সময়ে উইকেট নিয়েছেন ২২টি।

পিএসএলের আগামী আসরের সূচি এখনও প্রকাশিত না হলেও জানা গেছে দিনক্ষণ। ২৬ মার্চ প্রতিযোগিতা মাঠে গড়াবে, ফাইনাল হবে ৩ মে। হায়দরাবাদ হোমভেন্যু হিসেবে ম্যাচ খেলবে নিয়াজ স্টেডিয়ামে।

হায়দরাবাদ কিংসম্যান স্কোয়াড : সাইম আইয়ুব, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, মুহাম্মদ ইরফান খান, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটনেইল বার্টম্যান, হাম্মাদ আজম, রিলে মেরেডিথ, শারজিল খান, আসিফ মেহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী ও তৈয়ব আরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X