স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে নাম দিয়েছেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। নিলামে ৭১০ ক্রিকেটারের মধ্য থেকে দল গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। একঝাঁক বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, জাকের আলী, সাইফ হাসানরা। নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য রয়েছে তার।

কিছুদিন আগে বিগ ব্যাশে খেলা রিশাদ হোসেন আছেন পরের ক্যাটেগরিতে। এই লেগ স্পিনারের ভিত্তিমূল্য রিশাদ ৭৫ হাজার পাউন্ড। এরপর ৫০ হাজার পাউন্ডের ক্যাটেগরিতে জায়গা হয়নি কোন বাংলাদেশি ক্রিকেটারের।

৩১ হাজার পাউন্ডের ক্যাটেগরিতে রয়েছেন একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, সৌম্য সরকাররা।

আগামী ১২ মার্চ দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে আগামী ২১ জুলাই যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে কখনো কোন বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি।

দ্য হান্ড্রেডের নিলামে থাকা বাংলাদেশিরা :

মুস্তাফিজুর রহমান ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড রিশাদ হোসেন ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড

৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্য :

নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, সৌম্য সরকাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১০

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১১

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৪

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৫

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৬

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৭

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৮

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৯

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

২০
X