স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে ওমানকে পেয়ে নিজেদের জাত চেনাল অস্ট্রেলিয়া

ছবি : ক্রিকইনফো
ছবি : ক্রিকইনফো

বিশ্বকাপ থেকে আরও আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। নিয়মরক্ষার শেষ ম্যাচে আজ ওমানের মুখোমুখি হয়েছিল তারা। আর এই ম্যাচে অজিরা জিতেছে দাপটের সাথেই। ৪ ম্যাচে ২ জয় নিয়ে অস্ট্রেলিয়া 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলে জায়গা পেয়েছে তৃতীয় স্থানে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে, রানার-আপ শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপের মুখে পড়ে ওমান। ১৬.২ ওভারে দলটি গুটিয়ে যায় ১০৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলী, ৩৩ বলের মোকাবেলায়। এছাড়া অধিনায়ক জতীন্দর সিং ১৭, হাম্মাদ মির্জা ১৬ ও কারান সোনাভালে ১২ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ২১ রান খরচায় চারটি উইকেট পান অ্যাডাম জাম্পা। এছাড়া দুটি করে উইকেট পান জাভিয়ের বার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল। জবাব দিতে নেমে মাত্র একটি উইকেট হারিয়েই অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করে, মাত্র ৯.৪ ওভারে। উদ্বোধনী জুটিতেই আসে ৯৩ রান। এই জুটি ভাঙে ট্রাভিস হেড ১৯ বলে ৩২ রান করে বিদায় নিলে।

এছাড়া মিচেল মার্শ ৩৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। জশ ইংলিস ৬ বলে ১২ রান নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X