স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

টসের পরও বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ

ছবি : এক্স
ছবি : এক্স

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুর ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে। বৃষ্টির কারণে ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে শুধু টসটাই হয়েছে। শেষ পর্যন্ত দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার সারা দিনই ছিল বৃষ্টিমুখর পরিবেশ। শেষ পর্যন্ত শঙ্কাই হয় সত্যি। ম্যাচ অফিসিয়ালরা অবশ্য খেলা মাঠে গড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন।

বৃষ্টি থামলে কভার সরানও হয়নি। এমনকি টসও করা হয়। সেখানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এমনকি প্রকাশ করা হয় দুই দলের একাদশও। তবে এরপর খেলা শুরুর আগেই ফের বৃষ্টি নামে। আইসিসির নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচে ফলাফলের জন্য ইনিংসপ্রতি অন্তত ৫ ওভার খেলা বাধ্যতামূলক। সেই সুযোগ আর হয়নি। ম্যাচ তাই পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় অফিসিয়ালরা।

আগামীকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) সুপার এইটের দুটি ম্যাচ রয়েছে। পাল্লেকেলেতে দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে তিনটায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ ইংল্যান্ড। আর সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X