স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ফের পাক-ভারত মহারণ, কোন অঙ্কে মুখোমুখি হবে দুই দল?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের খেলা। ইতোমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাকি দু’টি জায়গার জন্য দৌড়ে রয়েছে চার দল। গ্রুপ-১ থেকে শেষ চারে যাওয়ার লড়াই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। অন্য গ্রুপ থেকে সেমিতে যাওয়ার লড়াই পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। রোববারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কোন চার দল জায়গা করে নেবে সেমিতে। তবে এর মাঝেই আলোচনায় উঠে এসেছে আরও একটি বিষয়। বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হতে পারে এশিয়ার দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান। কিন্তু কীভাবে? চলুন দেখে নেওয়া যাক সেই অঙ্ক।

ভারতের সেমিতে যাওয়ার অঙ্ক :

গ্রুপ-১ থেকে ইতোমধ্যেই সেমিতে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। ছিটকে গেছে জিম্বাবুয়ে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রোববার মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যে দল জয় পাবে এই ম্যাচে, তারাই জায়গা করে নেবে সেমিতে। ম্যাচ হারলে বা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে, সেমিতে যাওয়ার আর কোনও সুযোগ থাকবে না ভারতের কাছে।

পাকিস্তানের সেমিতে যাওয়ার অঙ্ক :

এই গ্রুপ থেকে ইতোমধ্যেই শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। তবে খাদের কিনারায় পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। ওই ম্যাচে দুই দলই পায় সমান এক পয়েন্ট করে। এর পরের ম্যাচে পাকিস্তান হেরে যায় ইংল্যান্ডের কাছে।

অন্যদিকে শ্রীলঙ্কাকে হারানো নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হেরে যায়। ফলে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্ল্যাক ক্যাপসরা। তাদের নেট রানরেট ১.৩৯০। এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের নেট রানরেট -০.৪৬১। তাই শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৫ বা তার বেশি রানে হারালে তবেই নিউজিল্যান্ডকে টপকে সেমিতে জায়গা করে নিবে পাকিস্তান।

কী ভাবে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান?

সেমিফাইনালে গ্রুপ ১-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে। শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিতে গেলেও তারা শেষ করবে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে। সে ক্ষেত্রে গ্রুপ ১-এর শীর্ষে থাকা দলের বিপক্ষে খেলবে তারা। যেখানে দক্ষিণ আফ্রিকার শেষ করার সম্ভাবনাই বেশি।

তবে ভারত ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারালে এবং দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে হেরে গেলে, নেট রানরেটের বিচারে শীর্ষ থেকে গ্রুপ শেষ করতে পারে টিম ইন্ডিয়া। তখন সেমিফাইনালেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই অঙ্ক না মিললেও ফাইনালে আবারও মুখোমুখি হতে পারে দুই দল। সেক্ষেত্রে দুই দলকেই সেমিফাইনালে জিততে হবে। এখন দেখার অপেক্ষা এশিয়ার দুই জায়ান্ট শেষ পর্যন্ত কী করে। সেমিফাইনাল কিংবা ফাইনালের টিকিট কাটবে নাকি সুপার এইট থেকেই বিদায় ঘণ্টা বাজবে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

১১

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১২

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১৩

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

১৪

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

১৫

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১৬

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১৮

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৯

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

২০
X