স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল শেষ হতেই নীল জার্সিতে রোহিত-কোহলি, কবে কোথায় সিরিজ খেলবে ভারত?

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে গত জানুয়ারিতে একসঙ্গে খেলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের ঠিক পাঁচ মাস পর আবারও নীল জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আইপিএলের দিনকয়েক পরেই আবারও একসঙ্গে মাঠে ফিরতে যাচ্ছেন তারা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন তারা। তার আগে রয়েছে একটি টেস্টও।

আগামী বছর অক্টোবর এবং নভেম্বর মাসে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেটাই হতে পারে রোহিত-কোহলির লাস্ট ডান্স। অধরা বিশ্বকাপ হাতে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করবে হিটম্যান, সেই আশায় বুক বেঁধে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সেই বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান সিরিজ থেকেই শুরু হয়ে যাবে।

আজ সোমবার আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে বিসিসিআই। প্রথম ওয়ানডে খেলা হবে ১৪ জুন, ধরমশালায়। পরের ম্যাচ দু’টি ১৭ এবং ২০ জুন, যথাক্রমে লক্ষ্ণৌ এবং চেন্নাইয়ে খেলা হবে। মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে আফগানিস্তান সিরিজ খেলবে ভারত। তারপর জুলাইয়ে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেখানে ৩টি ওয়ানডে আছে।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শুভমান গিলের নেতৃত্বে একটি টেস্ট খেলবে ভারত। রশিদ খানদের বিপক্ষে সেই ম্যাচটি খেলা হবে মুল্লনপুরে। এই প্রথমবার নিউ চণ্ডীগড়ের এই মাঠে টেস্ট খেলবে ভারতীয় দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আপাতত ৬ নম্বরে রয়েছে ভারত। অর্থাৎ ফাইনালে ওঠার জন্য আফগানিস্তানের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর বিশ্বকাপের আগেই খেলা হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১০

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১১

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১৩

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১৪

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৫

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৭

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৮

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৯

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

২০
X