স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ব্যর্থতায় জরিমানার কবলে আফ্রিদি-বাবররা

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অনেক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তান। এমনকি শেষ ম্যাচে জিতেও বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কাটতে পারেনি সালমান আলী আঘার দল। ফলে সুপার এইট থেকেই বিদায় নিতে হলো টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নদের।

এর মধ্যেই বিরল এক নজির স্থাপন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা ভালো করলে তো বোনাস আর উপহারের কমতি থাকে না। তবে খারাপ করলে করা হয় না জরিমানা। পিসিবি অবশ্য এবার সত্যিই জরিমানা করে বসলো। বিশ্বকাপে ব্যর্থতায় মোটা অঙ্কের অর্থ জরিমানা দিতে হচ্ছে বাবর-শাহীনদের।

জরিমানার অঙ্কটা মোটেও কম নয়। প্রত্যেক ক্রিকেটারকে গুণে গুণে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা দিতে হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মূলত ভারতের কাছে একপেশেভাবে হারের পরপরই এই জরিমানার সিদ্ধান্ত নেয় বোর্ড। যদি দল সেমিফাইনালে উঠতে পারত তাহলে হয়ত শাস্তিটা পেতে হতো না। তবে সালমান আলী আঘার দল উঠতে পারেনি শেষ চারে। তাই জরিমানাও আটকে রাখা যায়নি।

এখানেই শেষ নয়। গণমাধ্যমের দাবি, পাকিস্তান টি-টোয়েন্টি দলে বড় রদবদলের কথা ভাবা হচ্ছে। পরিবর্তন আসতে পারে নেতৃত্বেও। বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা শুরু হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ঘাম ঝরিয়ে জিততে হয় সালমানদের। ৩ বল হাতে রেখে জেতে ৩ উইকেটে, যদিও লক্ষ্য ছিল মাত্র ১৪৮ রান। পরের ম্যাচে অবশ্য যুক্তরাষ্ট্রকে দাপটের সাথে হারিয়ে আগের বিশ্বকাপের প্রতিশোধ নেয়। যদিও পাকিস্তান ভেঙে পড়ে ভারতের বিপক্ষে। ১৭৫ রান তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়, হারে ৬১ রানের ব্যবধানে। নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে অবশ্য অনায়াসে জায়গা করে নেয় সুপার এইটে।

সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দল পায় একটি করে পয়েন্ট। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও জিততে পারেনি পাকিস্তান। ৫ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় ১৬৫ রান তাড়া করতে নামা ইংলিশরা। এরপর সমীকরণের অঙ্ক মেলাতে না পারায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিতেও সেমিফাইনালে যেতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X