স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

জয়ের পর গিল-রাহুলদের উল্লাস। ছবি : ক্রিকইনফো
জয়ের পর গিল-রাহুলদের উল্লাস। ছবি : ক্রিকইনফো

নিউ চণ্ডীগড়ে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এটি টেস্ট ক্রিকেটে রানের হিসেবে ভারতের সবচেয়ে বড় জয়।

তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা। আগের দিন ৫৬৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ভারতের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৫২ রানে।

ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন বাঁহাতি স্পিনার মানব সুতার। প্রথশ ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন তিনি। টেস্ট অভিষেকে কোনো ভারতীয় বোলারের তৃতীয় সেরা বোলিং ফিগার এটি।

ফলোঅনে পড়া আফগানিস্তান দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি। ও প্রথম ইনিংসে রহমত শাহর ৬০ ও দ্বিতীয় ইনিংসে সেদিকুল্লাহ আতালের ৪২ রান ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস আসেনি। ভারতের স্পিন আক্রমণের সামনে বারবার অসহায় আত্মসমর্পণ করতে হয় সফরকারীদের।

দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর ছিলেন সবচেয়ে সফল বোলার। অফস্পিনে ৩৬ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া কুলদীপ যাদব ৩টি এবং মানব সুতার আরও একটি উইকেট শিকার করেন। ফলে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১২ রানে।

ব্যাট হাতে ভারতের বড় সংগ্রহ গড়ার পথে নেতৃত্ব দেন অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল। গিল ১২৬ এবং রাহুল ১০০ রান করেন। যদিও আফগান পেসার মোহাম্মদ সালিম একাই ৬ উইকেট নিয়ে লড়াই করেছিলেন, কিন্তু তা দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারেনি।

মাত্র তিন দিনেই শেষ হওয়া এই টেস্টে ভারত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—সব বিভাগেই ছিল একচ্ছত্র আধিপত্যে। বিশেষ করে অভিষিক্ত মানব সুতারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

এই জয়ের মাধ্যমে টেস্ট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডও নতুন করে লিখল ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X