স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বড় বিপদে ভারতের বিশ্বকাপজয়ী তারকা, যেতে পারেন জেলেও

বান্ধবীর সঙ্গে হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত
বান্ধবীর সঙ্গে হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের নজীর গড়ে টিম ইন্ডিয়া। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল উৎসবের বর্ণিল সাজে।নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় পতাকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন তিনি। ওয়াজিদ খান নামে পৃুনের এক উকিল শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন বলে শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে নিশ্চিত করেছেন।

ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তার (পান্ডিয়া) পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X