স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি

ব্লেসিং মুজারাবানি। ছবি : সংগৃহীত
ব্লেসিং মুজারাবানি। ছবি : সংগৃহীত

আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। তবে এর আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছিলেন এই ক্রিকেটার। ফলে পিএসএল না খেলে আইপিএলে নতুন করে ঠিকানা গড়ায় মুজারাবানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি।

পিএসএলের নিলামে অবিক্রীত ছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন এই পেসার। ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করা ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের জয়েও বড় অবদান রাখেন মুজারাবানি।

সেই চমকপ্রদ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই শামার জোসেফের জায়গায় ১ কোটি ১০ লাখ রুপিতে জিম্বাবুয়ের এই পেসারকে সরাসরি দলে ভেড়ায় ইসলামাবাদ ইউনাইটেড। তবে শুক্রবার মুজারাবানিকে দলে টেনে নেয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। তাই পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। বিষয়টি মুজারাবানি তার দল ইসলামাবাদ ইউনাইটেডকেও জানিয়েছেন বলে নিশ্চিত করেছে।

মুজারাবানির এমন সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই ভালোভাবে নিচ্ছে না পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি।

টানা দ্বিতীয় বারের মতো একই সময়ে আয়োজিত হবে পিএসএল ও আইপিএল। এর আগে মুজারাবানির মতো আইপিএলে দল পেয়ে পিএসএল ছেড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ।

সেবার এই অলরাউন্ডারকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু পরে এই প্রোটিয়া ক্রিকেটারকে বদলি হিসেবে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স। পিএসএল থেকে সরে দাঁড়ানোর শাস্তি হিসেবে বশকে এই টুর্নামেন্টে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করে পিসিবি। মুজারাবানির বিরুদ্ধেও আসতে পারে এমন কঠিন সিদ্ধান্ত।

বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর কয়েক মাস পর এবার ব্লেসিং মুজারাবানিকে দলে নিল তারা। এর আগে গত মৌসুমের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে এই পেসারকে দলভুক্ত করে বর্তমান চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X