স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘মিরাজের আচরণ গলির ক্রিকেট বয়ের মতো’

মেহেদী হাসান মিরাজ। ছবি : ক্রিকইনফো
মেহেদী হাসান মিরাজ। ছবি : ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে পাকিস্তান। তবে এই ম্যাচে জয় ছাপিয়ে আলোচনায় সালমান আলী আগার রান আউটের ঘটনা। ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে এই ঘটনায়। এ নিয়ে সরব হচ্ছেন বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা।

ম্যাচের মাঝামাঝি একটি মুহূর্তে সালমান আলী আগা রান আউট হন। তাকে রান আউট করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নন স্ট্রাইক প্রান্তে থাকা আগা আউট হয়েছেন বেশ অদ্ভুতভাবে। স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ান বোলার মেহেদী হাসান মিরাজের বলে রক্ষণাত্মকভাবে খেলার পর বলের গতি ছিল না তেমন। আগা ক্রিজ থেকে বেরিয়ে সেই বল ধরে মিরাজকে দিতে চেয়েছিলেন। যদিও এর আগেই মিরাজ বল তুলে ফেলেন এবং আন্ডারআর্ম থ্রো করে ভেঙে দেন স্টাম্প, আবেদন করেন আউটের। পরে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন সালমানকে।

সালমানের এমন রানআউট নিয়ে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে মিরাজের কাজটা ছিল গলির ক্রিকেট বয়ের মতো। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কামরান আকমল লিখেছেন, ‘মেহেদী হাসান, আপনি জাতীয় দলের অধিনায়ক কিন্তু আপনার আচরণটা ছিল একটা গলির ক্রিকেট বয়ের মতো। আপনাকে স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখাতে হবে।’

আরেক সাবেক ক্রিকেটার ভারতের অজয় জাদেজা মনে করেন, বাংলাদেশকে বিশ্বাস করা অপরাধ। তার মতে, সব দলকেই বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সতর্ক থাকতে হবে। মনে করিয়ে দিয়েছেন, টাইমআউটের কথাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে অজয় জাদেজা লিখেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমআউট থেকে সালমান আগার বিতর্কিত রানআউট, মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটা অপরাধ (ক্রাইম)। বাংলাদেশের বিপক্ষে খেলতে হলে সব দলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’

আলোচিত এই ম্যাচে মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে পাকিস্তান। ব্যাট হাতে ৭৫ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতেও তিন উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মাজ। ১২৮ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে পাকিস্তান। একই ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল অর্থাৎ ১৫ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X