স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রান আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, কী ঘটেছিল মাঠে?

আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবি : সংগৃহীত
আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবি : সংগৃহীত

মাজ সাদাকাতের দুর্দান্ত সূচনার পরও দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা ছন্দপতন ঘটেছিল পাকিস্তানের। কিন্তু চতুর্থ উইকেটে রিজওয়ানকে নিয়ে সালমান আলি আগার শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল পাকিস্তান। এমতাবস্থায় সেই জুটি ভাঙতে উঠে-পড়ে লাগেন বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত কাজের কাজটি করেন দলনেতা মেহেদী হাসান মিরাজ।

তবে ফিফটির দেখা পাওয়া সালমান আলি আগাকে বল করে পরাস্ত করতে পারেননি মিরাজ। করেছেন রান আউট। আর এই রান আউট নিয়েই বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মেহেদী হাসান মিরাজ। এটা ছিল নিজের করা দশম ওভার। প্রথম তিন বলে দেন মাত্র এক রান। চতুর্থ বলটি করলে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান আগা চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে। কিন্তু সালমানকে সেই সুযোগ দেননি মিরাজ। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি।

মিরাজের এই রান আউট করা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমান আগার। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে মেজাজ হারান সালমান।

আউট হওয়ার আগে ব্যাট হাতে ৬৪ রান করেন সালমান আগা। ৬২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার এবং দুটি ছয়ে সাজানো। তার ফেরার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X