স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল কবে দেশে ফিরবেন বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা-কল্পনা আর গুঞ্জনের শেষ নেই। গত তিন-চার মাসে তিনি যতবার অস্ট্রেলিয়া গিয়েছেন, প্রায় প্রতিবারই তার যাওয়া এবং ফেরা নিয়ে কোনো না কোনো নেতিবাচক কথা উঠেছে। তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন উড়িয়ে দিয়েই পারিবারিক কারণে অস্ট্রেলিয়া সফর করেন তিনি।

এবার তার ফেরা নিয়েও রাজ্যের সংশয় এবং অনেক কথাবার্তা হচ্ছে। অবশেষে নতুন খবর জানা গেল। ঈদের পর ২৬ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসবেন বিসিবি সভাপতি।

বিসিবির বর্তমান পরিচালক পর্ষদ বহাল থাকবে নাকি ভেঙে যাবে, তদন্ত কমিটির ফলাফল কী হবে এবং তাদের সুপারিশ কী আসবে- তা সময়ই বলে দেবে। তবে বিসিবি নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা, অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপের যে অভিযোগ ঢাকার ৫০টি ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর-বঞ্চিত ক্রীড়া সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি আমিনুল ইসলাম বুলবুলের মুখোমুখি হতে পারে। কমিটিকে বলে দেওয়া হয়েছে, তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন এবং তাদের জবানবন্দি ও বক্তব্য গ্রহণ করবেন। সেই অনুযায়ী তারা কাজও শুরু করে দিয়েছেন।

২৬ মার্চ দেশে ফেরার আগে অস্ট্রেলিয়া থেকে ২৩ তারিখে দক্ষিণ কোরিয়ায় আসবেন তিনি। এবার জাপানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যোগ দিতেই বুলবুল অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৩ তারিখ নাগাদ জাপান পৌঁছাবেন। ২৩ ও ২৪ তারিখ- এই দুই দিন এসিসির সভা চলবে। সেখান থেকে ২৬ বা ২৭ তারিখ নাগাদ তার ঢাকা আসার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১০

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১১

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১২

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৩

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৪

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৮

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৯

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০
X