স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশের ঐতিহাসিক সিরিজের সূচি জানাল বিসিবি

প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে বাংলাদেশ একেবারেই পরিচিত। আইসিসি ইভেন্ট, নারী এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও খেলেছে। কিন্তু বাংলাদেশের মাঠে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি শ্রীলঙ্কার। এবার প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কান নারী ক্রিকেট দল।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবেন লঙ্কান নারী ক্রিকেটাররা। ওয়ানডে তিনটিই হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০, ২২ ও ২৫ এপ্রিল হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পৌঁছানোর পর এক দিন বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবেন লঙ্কান নারীরা। ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। সিরিজ। শুরু হবে বা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ৩০ এপ্রিল ও ২ মে সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। আগামী ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

বাংলাদেশের মাঠে সবশেষ শ্রীলঙ্কা খেলেছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত নারী এশিয়া কাপে। সেবার লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে বাংলাদেশের মাঠে সবশেষ ওয়ানডে নারী ক্রিকেট দল খেলেছে আরও আগে। ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশে ওয়ানডে খেলেছিলেন লঙ্কান নারীরা। আর ২০০৯ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত নারী ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছিল বাংলাদেশে। সেই সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিনটি ওয়ানডেই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ হবে রাতের আলোয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সূচি

ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ

২০ এপ্রিল প্রথম ওয়ানডে

২২ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে

২৫ এপ্রিল তৃতীয় ওয়ানডে

*সব ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে

টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ

২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি

৩০ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি

২ মে তৃতীয় টি-টোয়েন্টি

* সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১০

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১১

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৩

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১৪

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৭

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

২০
X