মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে পাত্তা দিল না শ্রীলঙ্কা

এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে টি-টোয়েন্টি সিরিজে আরও দুর্বার সফরকারী দল। আজ দ্বিতীয় ম্যাচে আশা জাগিয়েও জিততে পারল না বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বাগতিকদের ২১ রানে হারিয়েছে সিংহলীজরা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী দল। সিরিজের শেষ ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার।

সিলেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল। দলীয় ২২ রানে যখন প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা, সফরকারীদের রান রেট ছয়ের নিচে।

তবে অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের ইনিংসে দলের হাল ধরে রাখেন। ২৫ বলে গড়া ২৭ রানের ইনিংসে তাকে সঙ্গ দেন ইমেশা দুলানি। তাদের বিদায়ের পর নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাউইকরামা হাল ধরেন দলের।

চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৬১ রানের পার্টনারশিপ। ২৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে ইনিংসের শেষ বলে বিদায় নেন হারশিথা। সিলভা ১৮ বলে ২২ রান করে থাকেন অপরাজিত।

নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান দাঁড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মণি।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৬ রান জড়ো করে বাংলাদেশ। যার পুরোটাই আসে পাওয়ারপ্লের ৬ ওভার থেকে। দিলারা আক্তার ২৩ বলে ২৩ রান করে বিদায় নিলে হাল ধরেন জুয়াইরিয়া। চারের পাশাপাশি ছক্কার প্রদর্শনী নিয়ে হাজির হন সাবেক এই হকি খেলোয়াড়।

২৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে অবশ্য বিদায় নিতে হয় তাকে। আর তাতে খেই হারায় দল। এক প্রান্ত আগলে রেখে শারমিন আক্তার ৪৫ রান করলেও খরচ করেন ৪৭ বল। অপরাজিত থাকলেও তাই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। লঙ্কানদের পক্ষে জোড়া উইকেট পান কাভিশা দিলহারি। বাংলাদেশের ৩ উইকেট পড়েছে রান আউটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X