স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে ধবলধোলাই বাংলাদেশ

বাংলাদেশকে ৩–০ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
বাংলাদেশকে ৩–০ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত

শেষ ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর ফলে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে আজ সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ ৯ ওভারে নামিয়ে আনা হলেও জিততে পারেনি বাংলাদেশ।

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে যাওয়ায় সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। সিলেটে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জ্যোতির নেমেছিল হোয়াইটওয়াশ এড়াতে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৩ রানে হেরেছে স্বাগতিকেরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-০ ব্যবধানে।

বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে বিকেল চারটায় খেলা শুরু হয়েছে। আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামানো হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগে ব্যাটিং পেয়ে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ও আইমেশা দুলানি ২১ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। চতুর্থ ওভারের তৃতীয় বলে দুলানিকে (১৯) বোল্ড করে জুটি ভাঙেন সুলতানা খাতুন। শুরুতে যে ঝড়ের ইঙ্গিত দিয়েছিল, সেটা আর ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ৯ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে থেমে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন আতাপাত্তু। ২৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের সুলতানা খাতুন ২ ওভারে ৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রানে থেমে যায়। দ্বিতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ২০ বলে ৩০ রানের জুটি ছাড়া বলার কিছু ছিল না স্বাগতিকদের ইনিংসে। মোস্তারির ১৫ বলে ২১ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান। শ্রীলঙ্কার আতাপাত্তু, সুগন্ধিকা কুমারি নিয়েছেন দুটি করে উইকেট।

ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন আতাপাত্তু। তৃতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৪১ রানের পাশাপাশি ২ ওভারে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৫ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৩৮.৩৩ ও ১২২.৩৪। পেয়েছেন ৪ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রাপ্তি শুধু রাজশাহীতে প্রথম ওয়ানডে জয়। তারপর টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুটি সিরিজই খুইয়েছে স্বাগতিকেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

১০

ব্র্যাক ব্যাংক এখন দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক

১১

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান অংশীজনদের

১২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

১৩

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৪

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

১৫

বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ ও টেকসই উন্নয়ন নিয়ে ড্যাফোডিলে জাতীয় সংলাপ

১৬

বৃষ্টি যখন পূর্বানুমিত, পরীক্ষা কেন নয়?

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / ১৫ ঘণ্টার মধ্যে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করল প্রশাসন

১৮

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি

১৯

'আমাদের শিল্পীরা কি মারা গেছে?'— বললেন মাহিয়া মাহি

২০
X