স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

তামিম ইকবালের অনুপ্রেরণায় তরুণ ক্রিকেটারদের পাশে ফুটস্টেপস

তামিমের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আনন্দে-উদ্বেলিত তরুণ ক্রিকেটাররা। ছবি : কালবেলা
তামিমের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আনন্দে-উদ্বেলিত তরুণ ক্রিকেটাররা। ছবি : কালবেলা

উদীয়মান ক্রিকেট প্রতিভাদের উৎসাহিত করতে এক হৃদয়স্পর্শী উদ্যোগ গ্রহণ করেছে ফুটস্টেপস। এই উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন ক্রিকেট একাডেমি থেকে ছয়জন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে এক বিশেষ অভিজ্ঞতার জন্য একত্রিত করা হয়। যেখানে তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দেখা করার সুযোগ পান। আয়োজনটি অনুষ্ঠিত হয় স্কলাস্টিকা ক্লাবে।

তরুণ ক্রিকেটারদের প্রথমে এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানানো হয়নি। পরে সন্ধ্যার এক পর্যায়ে তারা সরাসরি তামিম ইকবালের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। তাদের জন্য এটি হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।

উদ্যোগের অংশ হিসেবে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নে সহায়তা করতে তাদেরকে পেশাদার মানের ক্রিকেট সামগ্রীও প্রদান করা হয়।

আলোচনা পর্বে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথা জানান এবং পেশাদার ক্রিকেটে এগিয়ে যাওয়ার পথে যেসব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলোর কথাও তুলে ধরেন। তামিম ইকবাল তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং খেলোয়াড় হিসেবে নিজেদের যাত্রায় নিবেদন, শৃঙ্খলা ও অধ্যবসায় বজায় রাখার জন্য উৎসাহ দেন।

এই উদ্যোগের মাধ্যমে ফুটস্টেপস আবারও প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের তরুণ প্রতিভাদের ক্ষমতায়ন এবং তাদের জন্য অর্থবহ সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অন্যতম সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে তরুণ ক্রিকেটারদের সংযোগ ঘটিয়ে প্রতিষ্ঠানটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১০

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১২

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৩

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৪

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৫

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৬

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১৭

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৮

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

২০
X