স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাস সম্পর্কে যে তথ্য জানালেন তামিম

মির্জা আব্বাস ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
মির্জা আব্বাস ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন তামিম ইকবাল। মোহামেডানের সাবেক খেলোয়াড় হিসেবে ক্লাব আয়োজিত দোয়া মাহফিলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আসতেই পারেন। তবে অনুষ্ঠানে এসে মির্জা আব্বাসকে নিয়ে যে স্মৃতিচারণা করলেন, তা অনেকের কাছেই নতুন মনে হতে পারে। তামিম জানিয়েছেন, তার বিয়েতে গিয়েছিলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাসকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার যৌক্তিকতাও তুলে ধরেন তামিম ইকবাল। বলেন, ‘তার সঙ্গে আমার দেখার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন। এক-দুইবার তার সঙ্গে দেখা হয়েছে। তার ব্যাপারে আমি জানি। তিনি মোহামেডানের সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ামন্ত্রীও ছিলেন। তিনি অসুস্থ। মোহামেডান ক্লাব একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নেওয়া হয় সিঙ্গাপুরের এক হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তার দ্রুত আরোগ্য কামনায় মোহামেডানের দোয়া মাহফিলে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে তামিমও ছিলেন। মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়ে তামিম বলেন, ‘আমি নিশ্চিত যে বাংলাদেশের সবাই যারা ক্রীড়ার সঙ্গে জড়িত আছে, সবাই চান তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যেটা লোকমান ভাই বললেন যে তার (মির্জা আব্বাস) অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া তার প্রতি। এ কারণেই আমার এখানে আসা।’

২০২৫ ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অবস্থান করছিলেন হাসপাতালে। মির্জা আব্বাসের দোয়া-মাহফিল অনুষ্ঠানে গত বছরের সেই দুঃসহ ঘটনার কথাও স্মরণ করেছেন তিনি। জানিয়েছেন মোহামেডানের হয়ে কাজ কাজ করার ইচ্ছের কথাও, ‘আমি তো মোহামেডান টিমের সঙ্গে জড়িত আছি ভাই। আমার সবশেষ হার্ট অ্যাটাক হওয়ার সময়ও মোহামেডানের হয়ে খেলছিলাম। সংগঠক হিসেবে আমি আসলে তেমন কিছু চিন্তা করিনি। যদি মোহামেডানের এ রকম কখনো মনে হয় যে আমাকে তাঁদের সঙ্গে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, তাঁরা যেকোনো সময় ডাকলে যেকোনো সময় চলে আসব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X