বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তামিম খেলোয়াড় বুলবুল তাহলে কী, সাবেক উপ-প্রেসসচিবের প্রশ্ন

সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত
সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত

হঠাৎ উত্তপ্ত ক্রিকেটপাড়া। তামিমের পর বুলবুলের বোর্ড নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর অভিযোগ তুলেছেন বিভাগীয় কাউন্সিলররা। এরপর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) দেখা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে। এসব কিছুর প্রেক্ষাপটেই বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল সে বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার মিরপুরে বাঙলা স্কুলে এক অনুষ্ঠানে ঈদের পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এমন ‘উত্তপ্ত’ পরিস্থিতির মধ্যেই আজ নতুন করে আলোচনায় উঠে এল সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারের স্ট্যাটাস। আজ বুধবার নিজের ফেসবুক পেজে করা এক পোস্টে আজাদ মজুমদারের বিষয় অবশ্য খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো এক ফটোকার্ড। সেই ফটোকার্ড প্রসঙ্গে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, ‘‘ক্রিকেটারদের চাওয়া পূরণে ব্যর্থ হয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। এরপর তামিম ভাই আসলে বিসিবিতে তিনি প্লেয়ারদের কথা চিন্তা করবেন, কারণ তিনি একজন প্লেয়ার।’— খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।’

আজাদ মজুমদার লিখেন, ‘ফটোকার্ড আর বার্সেলোনার ডিফেন্ডার—এই দুইটা জিনিস আমি নিজের কানে না শুনলে কিংবা চোখে না দেখলে বিশ্বাস করি না। তাই নিশ্চিত নই, মিঠুন আসলেই এটা বলেছেন কি না। কমেন্ট বক্সে দেখলাম, অনেকেই মিঠুনকে ট্রল করছে। আমার নিজেরও মনে হয়েছে—বুলবুল কি তবে প্লেয়ার নন? বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি, প্রথম বিশ্বকাপে অধিনায়কত্ব—তবে কি ভূতে করেছে?’

এসময় তিনি আরও লিখেছেন, ‘পরে ভেবে দেখলাম, যদি বলে থাকেন মিঠুন এতটা ট্রল হওয়ার মতো কিছু বলেননি। তিনি নিজেও কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার। যতদূর মনে পড়ে, বাংলাদেশের মাত্র চারজন ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি এবং এক ইনিংসে সাত উইকেট আছে। সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালির পর এই কৃতিত্বের দাবিদার মোহাম্মদ মিঠুন।’

তার মতে, ‘এত বড় অলরাউন্ডার যখন বলেছেন, কথাটা ঠিকও হতে পারে—বুলবুল কখনোই ‘প্লেয়ার’ ছিলেন না, তিনি কেবল একজন ব্যাটসম্যান ছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X