স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিমান হামলায় মোস্তাফিজদের খেলা নির্ভর করছে সরকারের ওপর

বাংলাদেশের ছয়জন খেলোয়াড় জায়গা পেয়েছেন পিএসএলে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ছয়জন খেলোয়াড় জায়গা পেয়েছেন পিএসএলে। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ বাংলাদেশের ছয়জন ক্রিকেটার দল পেয়েছেন। আগামী ২৬ মার্চ থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যার নেপথ্যে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা। কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় ৪০০ জন নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার থেকে অনুমতি পেলেই পাকিস্তানে ক্রিকেটারদের যাওয়ার অনুমতি দেবে বোর্ড। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘অবশ্যই পিএসএলের জন্য আমাদের ক্রিকেটারদের পাঠানোর আগে আমরা সরকারের অনুমতি নেব। সাধারণ পরিস্থিতিতে এসব প্রয়োজন হয় না। আমরা অনুমতি দিই, তারা যায়, খেলে এবং ফিরে আসে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি থাকায় বিষয়টি আমরা সরকারের সঙ্গে আলোচনা করব।’

বিসিবির এই পরিচালক আরও জানান পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানোর ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, ‘খেলোয়াড়দের যাওয়া নিরাপদ হবে কি না, তা আমরা সরকারের কাছ থেকে জানতে চাইব। সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—খেলোয়াড়রা যাবে কি না।’

পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে এলেও ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এই ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ‘সেখানের(পাকিস্তান) পরিস্থিতি বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারই সেটা ভালোভাবে জানবে। সরকার যদি বলে যাওয়া নিরাপদ, তাহলে খেলোয়াড়রা যাবে। তবে নীতিগতভাবে আমরা এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

উল্লেখ্য, বাংলাদেশের মোট ছয়জন খেলোয়াড়- মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (পিন্ডিজ) পিএসএলে দল পেয়েছে। আগামী ২৬ মার্চ লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের মধ্য দিয়ে শুরু হবে পিএসএল।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১০

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১১

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১২

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১৩

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১৪

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৬

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৯

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

২০
X