স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

টাইমড আউট দিয়ে হৈচৈ ফেলে দেওয়া সেই আম্পায়ার অবসরে যাচ্ছেন

সাকিব টাইমড আউটের আবেদন করলে সাড়া দেন এরাসমাস। ছবি : সংগৃহীত
সাকিব টাইমড আউটের আবেদন করলে সাড়া দেন এরাসমাস। ছবি : সংগৃহীত

অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের সেই ঘটনা নিশ্চই মনে আছে? আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ছিল প্রথম টাইমড আউটের ঘটনা।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাথুসের বিপক্ষে টাইমড আউটের আবেদন করেন। তাতে সাড়া দেন আম্পায়ার মারাইস এরাসমাস। দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ারও তাই ঢুকে গেছেন ইতিহাসের পাতায়। চলতি বছরের শেষ দিকে একটা বইও প্রকাশ পাবে তার। সেখানে আইসিসি এলিট প্যানেলের সাবেক এ আম্পায়ারের জীবনের আরও অনেক গল্পই থাকবে। এসব এরামাস লিখতে শুরু করেছেন মূলত আম্পায়ারিং ক্যারিয়ারকে বিদায় বলে দেওয়ার ভাবনা মাথায় আসার পর।

আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রোভিনশাল ওয়ানডে চ্যালেঞ্জের ম্যাচে মুখোমুখি হবে বোলান্ড ও লায়ান্স। এই লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এরাসমাস। ২০০০ সালে ক্লাব ক্রিকেট দিয়ে শুরু, আম্পায়ার হিসেবে পরে ৮২টি টেস্ট, ১২৫ ওয়ানডে ও ৬১ টি-টুয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন এরাসমাস।

৬২ বছর বয়সী এই আম্পায়ার অবসর নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আমাদের (স্ত্রী ও তার) ভ্রমণের পরিকল্পনা তৈরি হয়ে গেছে এরই মধ্যে। মে মাসে ক্রুগার ন্যাশনাল পার্ক আর জুনে ইতালি যাচ্ছি। নতুন বছরে আমি কিছু টেস্ট ম্যাচও দেখব।’

২০২৪ সালের মার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে আম্পায়ারিং করেন এরাসমাস। সেটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার আগে ফেব্রুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এরাসমাস। এর পর থেকে শুধু ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া লিগের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এবার আনুষ্ঠানিকভাবে অবসরেও যাচ্ছেন।

ক্যারিয়ারে অনেক উত্তেজনা ও রোমাঞ্চের ম্যাচে আম্পায়ার হিসেবে সাক্ষী হয়েছেন এরাসমাস। অ্যাশেজে ১৬টি ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছেন ৭ বার। ২০১৯ বিশ্বকাপের ফাইনালেও ছিলেন। ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছেন এরাসমাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X