স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা আর নানামুখী জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি রাজধানী ঢাকায় পৌঁছান। বিসিবির একাধিক পরিচালক আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোজার আগে অনেকটা নিভৃতেই দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি। এরপর থেকে তাকে নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। বিশেষ করে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছিল, তিনি কি আদৌ ফিরবেন, নাকি প্রবাস থেকেই দায়িত্ব পালন করবেন?

বোর্ড কর্তারা এর আগে জানিয়েছিলেন যে, তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৬ বা ২৭ মার্চের মধ্যে ফিরবেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুদিন পর ২৯ মার্চ তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব জল্পনার অবসান ঘটল।

তবে আমিনুল ইসলাম বুলবুলের এই ফেরা এমন এক সময়ে হলো, যখন বিসিবির গত অক্টোবর মাসের নির্বাচন নিয়ে বইছে উত্তাল হাওয়া। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একঝাঁক সংগঠক এই নির্বাচনকে ‘অবৈধ ও অস্বচ্ছ’ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।

এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা যায়, আগামী এপ্রিলের প্রথম ভাগেই এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে কমিটি ইতিমধ্যেই বিসিবি সভাপতির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছে। তবে তিনি সশরীরে ঢাকায় আসায় এখন তাকে কমিটির সামনে হাজির হয়ে সরাসরি বক্তব্য দিতে হতে পারে।

উল্লেখ্য, গত অক্টোবরের নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নিজের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নিয়মবহির্ভূতভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে তার কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্ত কমিটির নজরে রয়েছে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X