স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে নামলেই ইতিহাস গড়বেন রোহিত-পান্ডিয়ারা

অনুশীলনে রোহিত ও পান্ডিয়া। ছবি : সংগৃহীত
অনুশীলনে রোহিত ও পান্ডিয়া। ছবি : সংগৃহীত

শনিবার থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুম। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের এই শিরোপাধারী দলটি ১৯তম আসরে আজ রোববার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ারা। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক গড়বে দলটি।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ২০০৮ সালে আইপিএলের যাত্রাকাল থেকে তারকাখচিত দল হিসেবে যাত্রা শুরু করে মুম্বাই। প্রথম শিরোপা জিততে তাদের অপেক্ষা করতে হয়েছে ৫ আসর। ২০১৩ আইপিএলের মাঝপথে রিকি পন্টিং মুম্বাইয়ের অধিনায়কত্ব ছাড়েন। দায়িত্ব তুলে নেন রোহিত শর্মা। তার হাত ধরেই ফ্র্যাঞ্চাইজিটির অগ্রযাত্রা শুরু হয়।

পরবর্তী সময়ে পাঁচটি শিরোপা জিতলেও, মুম্বাইয়ের মূল সাফল্যের গল্প তাদের খেলার ধরনে লুকিয়ে আছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, শেষ মুহূর্তে জয়, আর গুরুত্বপূর্ণ সময়ে দারুণ পারফরম্যান্স– এসব কিছুই গড়ে তুলেছে তাদের ঐতিহ্য। জাসপ্রিত বুমরাহ’র নিখুঁত বোলিং এবং ফিনিশিংয়ে কাইরন পোলার্ডের বিস্ফোরক ব্যাটিংয়ের দৃশ্যগুলো মুম্বাইয়ের চিরস্মরণীয় স্মৃতি হয়ে আছে।

আইপিএলের বাইরে মুম্বাই তাদের শক্তিমত্তার স্বাক্ষর রেখেছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও। ২০১১ সালে হরভজন সিংয়ের নেতৃত্বে শিরোপা জয় এবং ২০১৩ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক– দুই মঞ্চেই সাফল্য তাদের আরও উচ্চতায় নিয়ে যায়। তবে মুম্বাইয়ের খেলোয়াড়দের প্রতি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের আস্থা তাদের অন্যতম শক্তির জায়গা। খেলোয়াড়দের প্রতি আস্থা, তাদের ধৈর্য্য ও দলগতভাবে এগিয়ে যাওয়ার সংস্কৃতি তাদের সর্বোচ্চ ৩০০তম ম্যাচ খেলার পথ সুগম করেছে।

আজ অবশ্য মুম্বাইয়ের সামনে আরেকটি লজ্জাজনক রেকর্ড সমাপ্তিরও হাতছানি। ২০১৩ সাল থেকে প্রতিটি আসরেই প্রথম ম্যাচ হেরে আসছে তারা। ২০১২ সালে শেষবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই নিজেদের উদ্বোধনী ম্যাচ জিতেছিল। গত ১৩ বছর ধরে চলা এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারে কি না সেটা ম্যাচ শেষে বলা যাবে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরের শহর-গ্রামে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন-গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১০

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১১

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১২

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৩

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৪

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৫

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১৬

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৮

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

২০
X