স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেঁসে যাচ্ছেন মোস্তাফিজদের সতীর্থ

সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি অভিযোগ এনেছে ফখরের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি অভিযোগ এনেছে ফখরের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তি পেতে পারেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের সতীর্থ ফখর জামান। যদিওবা ফখর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদের অধীনে লেভেল ৩ অপরাধের অভিযোগ আনা হয়েছে ফখরের বিরুদ্ধে। যা পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা লঙ্ঘন।

এর জেরে ম্যাচ রেফারি রোশন মহানামা শুনানি ডাকলে ফখর সেই অভিযোগ অস্বীকার করেন। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি শুনানি হওয়ার কথা, এরপরই ম্যাচ রেফারি চূড়ান্ত রায় জানাবেন।

যেকোনো ফরম্যাটেই কোনো ব্যাটার ৫ রান করে আউট হলে তা আমলেই নেওয়া হয় না। তবে ৫ রানের মর্ম কী, তা হাড়ে হাড়ে টের পেয়েছে লাহোর। পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ রান পেনাল্টির জন্যই মূলত জয় হাতছাড়া হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান দরকার ছিল করাচি কিংসের। তবে ৫ রান পেনাল্টির কারণে শেষ ওভারের লক্ষ্য নেমে আসে ৯ রানে, যা অনায়াসে নিয়ে ফেলে করাচি। লাহোরের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আসায় এই ৫ রান জরিমানা করা হয়।

এদিকে খেলা চলাকালে লাহোরের ব্যাটার হাসিবউল্লাহকে আউট করার পর আক্রমণাত্মক ভঙ্গিতে উইকেট উদযাপন করে আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের অভিযোগে করাচি কিংসের পেসার হাসান আলীকে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। হাসান অভিযোগ মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১০

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১১

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১২

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৩

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৪

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৫

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৬

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৮

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৯

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

২০
X