স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নারী বিশ্বকাপের ম্যাচে বিকেলে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ছবি: সংগৃহীত
নারী বিশ্বকাপের ম্যাচে বিকেলে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ছবি: সংগৃহীত

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শেষ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য নিয়ে লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য নকআউট ম্যাচের আগে জয়ের ধারা অব্যাহত রাখা। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

দারুণভাবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে যাত্রা করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পথ হারায় বাংলাদেশ। টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় নিগার সুলতানার দলের।

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং এবং সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ ছিল জ্যোতিদের সামনে।

৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে টাইগ্রেসরা। ৭ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে পাকিস্তান।

এমনকি, নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে, রান রেটে এগিয়ে থাকলে ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে বাংলাদেশের। কারণ ৬ ম্যাচে খেলে ৪ পয়েন্ট অর্জন করেছে কিউইরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১টি করে জয় ও টাই এবং ছয়টিতে হেরেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X