স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে মাত্র ১ ম্যাচ জিতে কত টাকা পাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপে মাত্র এক ম্যাচ জিতে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে মাত্র এক ম্যাচ জিতে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মাত্র ১ জয় নিয়েই আসর থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। তবে এই জয়ের সংখ্যাটা বাড়ানোর সুযোগ একাধিক ম্যাচেই পেয়েছিল জ্যোতিরা। সেই সুযোগ হাতছাড়া করায় পাকিস্তানের বিপক্ষে পাওয়া একমাত্র জয়কে সঙ্গী করেই দেশে ফিরছে নারী ক্রিকেটাররা।

এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ অনেক দিক থেকেই অন্যরকম। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ। আগামী ২ নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়ে ২ কোটি ২৯ লাখ টাকা বেশি। ২০২২ ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেই আসরের প্রাইজমানি ছিল ১২১ কোটি ৭৪ লাখ টাকা।

নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় বাংলাদেশ পাবে ৪১.৫৬ লাখ টাকা। এ ছাড়া অংশগ্রহণকারী দল হিসেবে পাবে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, অংশগ্রহণ করায় ও এক ম্যাচ জেতায় এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল পেতে যাচ্ছে ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা।

এর আগে, বিশ্বকাপ শুরুর আগে নারী বিশ্বকাপে প্রাইজমানি বৃদ্ধি নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছিলেন, ‘এই ঘোষণা নারী ক্রিকেটের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। পুরস্কারের অর্থ চারগুণ বৃদ্ধি নারী ক্রিকেটের জন্য এক স্মরণীয় মুহূর্ত এবং এটি নারী ক্রিকেট বিকশিত করতে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X