স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলার মেয়েরা। শ্রীলঙ্কাকে ১ রানে হারায় তারা।

শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফারজানা। শুরুর চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন রুবিয়া হায়দার ও শারমিন আক্তার। ওপেনার রুবিয়া ৫২ বলে ৩৩ রান করে বিদায় নিলেও দারুণ ব্যাটিংয়ে শারমিন হাঁকান অর্ধশতক।

১০১ বলে সাতটি চারে ৭১ রান করে আউট হন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৩০ বলে ২০ রান। সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ৪২ বলে ৩৮ রান। ফাহিমা খাতুন করেন অপরাজিত ২৬ রান। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৪২ রান।

রান তাড়া করতে নেমে লঙ্কানদের টপ অর্ডার ব্যাটাররা এদিন খুব বেশি ভালো করতে পারেনি। ৮৬ রানের ভেতর চার উইকেট হারিয়ে ফেলে তারা। তবে তারপর বড় জুটি পায় স্বাগতিকরা। ৯৮ রানের ওই জুটি ভাঙে কাভিশা দিলহারি হিট আউট হলে।

একপ্রান্ত আগলে রেখে ৭৫ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন নিলাকশিখা সিলভা। ৪৯তম ওভারে নাহিদা আক্তার তাকে প্যাভিলিয়নে ফেরালে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ওই ওভারে দুই উইকেট হারিয়ে শেষ বলে অলআউট হলে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৪১ রানে। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ২৮ রান খরচ করে তিনটি উইকেট নেন নাহিদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X